বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৩, ১৩:৪৩ আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৫:৫৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় লেগুনার চার জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উচিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব (৭) এবং পল্লবীর ভাগিনা অপূর্ব (১০)। আহতরা হলেন পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, পরিবারের সবাই লেগুনায় করে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত তিন জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!