নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ইটবোঝাই ট্রলি, হেলপার নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ১৪:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৫:০৩

জয়পুরহাটের আক্কেলপুরে ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সহকারীর নাম মিঠুন হোসেন দয়াল। তিনি উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, সকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে একটি ট্রলিতে ইট নিয়ে রায়কালীর দিকে যাচ্ছিলো দুই ভাই হাসান ও মিঠুন। হাসান ট্রলি চালাচ্ছিল ও মিঠুন সহকারী ছিল। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় হাসান ও মিঠুন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান