অসুস্থ গরুর মাংস বিক্রির সময় ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
০১ মে ২০২৩, ১৬:১০আপডেট : ০১ মে ২০২৩, ১৬:১০
document

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে সুমন (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ মে) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার পৌর বাজারে বেলা ১১টার দিকে মাংস ব্যবসায়ী সুমন অসুস্থ গরু জবাই করে পৌর বাজারে বিক্রি করছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সব মাংস ব্যবসায়ীকে ডেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কোনও মাংস ব্যবসায়ী করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী