খুবি উপকেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা শনিবার

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০২৩, ১৪:১৬আপডেট : ০৫ মে ২০২৩, ১৫:৫১

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে শনিবার (৬ মে) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। 

এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুবি ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথমদিন পরীক্ষায় বসবেন আট হাজার ৫৯৭ শিক্ষার্থী। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে হচ্ছে। 

এসব তথ্য জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, প্রথমদিনের পরীক্ষার জন্য খুবি ক্যাম্পাসে ১৬০০০০১ ক্রমিক নম্বর থেকে ১৬০৪৭৮৬ পর্যন্ত চার হাজার ৭৮২, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬০৪৭৮৭ থেকে ১৬০৬৬০৭ পর্যন্ত এক হাজার ৮২০, রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১৬০৬৬০৮ থেকে ১৬০৮১০৯ পর্যন্ত এক হাজার ৫০০ এবং হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৬০৮১১০ থেকে ১৬০৮৬০৬ পর্যন্ত ৪৯৫ আসন রয়েছে।

কামরুল হাসান তালুকদার বলেন, আগামী ১২ মে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা খুবি ক্যাম্পাস, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। তবে ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শুধুমাত্র খুবি ক্যাম্পাসে হবে।

পরীক্ষার্থীরা মোবাইলসহ কোনও প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও বই নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে গল্লামারী ব্রিজের পশ্চিম পাশ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। ক্যাম্পাস ও আশপাশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পরীক্ষা চলাকালীন কোনও সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষা সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে গণমাধ্যমকর্মীদের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের সঙ্গে আগেই যোগাযোগ করতে হবে।

/এসএন/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান