উল্লাপাড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২৩, ১৬:৪৮আপডেট : ০৫ মে ২০২৩, ১৭:০৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘স্টেশন এলাকায় ওই মালবাহী ট্রেনটি ঘুরানো করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের দু্ইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। ট্রেনটি দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে।’ 

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, ‘খালি ও কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। দুই ঘণ্টার মধ্যে কোনও ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এসএন/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের