১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০২৩, ১২:১৬আপডেট : ০৬ মে ২০২৩, ১২:১৬

গাজীপুরের কালীগঞ্জে কিশোর মহিউদ্দিন (১৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গলগন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

নুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি শফিকুলকে কয়েকদিন আগে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর মহিউদ্দিনকে আসামিরা একটি মোবাইল ফোনের জন্য হত্যা করে। পরদিন বাড়ির পাশের একটি বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

২০১৭ সালের ১৯ জুলাই গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া ওই মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে দুইজন আসামি উপস্থিত থাকলেও নুরুল ইসলামসহ অপর তিন আসামি পলাতক ছিল।

১৪ বছর পর শুক্রবার ভোরে ময়মনসিংহের কোতোয়ালী থানার গলগন্ডা এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এসএন/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের