যুবলীগ নেতা জামাল হত্যা: বোরকা পরা একজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১০ মে ২০২৩, ১৯:২৪আপডেট : ১০ মে ২০২৩, ১৯:২৪

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে হত্যাকাণ্ডে বোরকা পরে অংশ নেওয়া তিন জনের একজন রয়েছেন। বুধবার (১০ মে) র‌্যাব-১১ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার (৯ মে) বিকালে ও রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

যেসব বোরকা পরে জামালকে হত্যা সেগুলো উদ্ধার

গ্রেফতার দুজন হলো– হত্যাকাণ্ডে অংশ নেওয়া বোরকা পরিহিত দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩১) এবং সাহিদুল ইসলাম ওরফে সাদ্দাম মাস্টার (৩৩)।

দেলোয়ার দাউদকান্দি থানার চর চারুয়া এলাকার জাহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। সাহিদুল তিতাসের গাজীপুর এলাকা থেকে এই হত্যাকাণ্ডের আসামিদের দেশের ভেতরে ও বাইরে পালানোর পথ তৈরি করে। সে তিতাস বড় গাজীপুর এলাকার ফজলুল হকের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সাকিব জানান, গ্রেফতার দেলোয়ার ও সাহিদুল জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়েছে।

এর আগে, ৩০ এপ্রিল রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে হত্যা করা হয় তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে। তিন জন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। জামাল তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে। বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি। হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন জামালের স্ত্রী পপি আক্তার। ২ মে রাতে মামলাটি করা হয়। মামলায় নয় জনকে এজাহারনামীয় এবং সাত-আট জনকে অজ্ঞাত আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম