এসএসসির ডিউটি শেষে ফেরার পথে প্রাণ গেলো শিক্ষকের

নোয়াখালী প্রতিনিধি
১১ মে ২০২৩, ২১:৪৯আপডেট : ১১ মে ২০২৩, ২১:৪৯

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৮) নামে এক শিক্ষকের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট-কবিরহাট সড়কের কবিরহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ইব্রাহিম উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ বলেন, ‘আজ ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ইব্রাহিম স্যার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুরে মোটরসাইকেলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।’ 

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন বিএসসি, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী