মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের

শেরপুর প্রতিনিধি
১৭ মে ২০২৪, ১৯:৪২ আপডেট : ১৭ মে ২০২৪, ১৯:৪২

শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে শ্রীবরদী-শেরপুর সড়কের গোসাইপুরের ভারেরা এলাকার তিন রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কুড়িকাহনীয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত আহমেদ হৃদয় (১৭) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া বাবু (২০)। আহত হয়েছেন মাসুম মিয়ার ছেলে তৌহিদ মিয়া (১৯)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে হৃদয়, বাবু ও তৌহিদ বাড়ি থেকে বকশিগঞ্জে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। ভারেরা তিন রাস্তার মোড়ে এলে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিন আরোহী। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দুই জনকে শ্রীবরদী ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক হৃদয় ও বাবুকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী হাসপাতালের আরএমও অমিও জ্যৌতি বলেন, দুই জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপরদিকে শেরপুর সদর হাসপাতাল সূত্র জানায়, এখানে নিয়ে আসার আগেই মারা গেছে একজন।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার