নারায়ণগঞ্জ থেকে সব নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২৩, ১৭:৫৭আপডেট : ১৫ মে ২০২৩, ১৮:৪৬

ঘূর্ণিঝড় মোখার কারণে দুই দিন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ থেকে সব নৌপথে লঞ্চ চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (১৫ মে) দুপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে মুন্সীগঞ্জ, চাঁদপুর, নড়িয়াসহ বিভিন্ন নৌপথের লঞ্চ ঘাটে বেড়ানো রয়েছে। লঞ্চে যাত্রী ওঠাতে কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ ডেকে ডেকে যাত্রী তুলছেন লঞ্চে। আর যাত্রীরা লঞ্চের শিডিউল জেনে বিভিন্ন লঞ্চে উঠছেন।

শহরের পাইকপাড়া এলাকা থেকে লঞ্চঘাটে এসেছেন আসমা বেগম। তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাটে এসেছি। তবে লঞ্চ ছাড়তে আরও সময় লাগবে। তাই সময় জেনে নিচ্ছি।’

খালার বাড়িতে বেড়াতে যাচ্ছেন শিক্ষার্থী সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘চাঁদপুরের লঞ্চে করে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি। সঙ্গে আমার চাচাতো ভাই যাচ্ছেন। এখনও লঞ্চ ছাড়তে অনেক দেরি, তাই কিছু কেনাকাটা করে নিচ্ছি।’

বিআইডব্লিউটিএ অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে প্রথম দফায় পাঁচটি এবং পরে আরও দুটি নৌপথে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এসব নৌপথে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। নৌপথগুলো হলো– নারায়ণগঞ্জ-চাঁদপুর, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর, নারায়ণগঞ্জ-নড়িয়া, নারায়ণগঞ্জ-মতলব, নারায়ণগঞ্জ-ঈদগাহ ফেরিঘাট ও নারায়ণগঞ্জ-হাটুরিয়া।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবুলাল বৈদ্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গত ১২ মে রাত থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। তবে আজ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ কারণে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের