পারিবারিক বিরোধে এক ব্যক্তিকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ মে ২০২৩, ০৮:৫১ আপডেট : ২৮ মে ২০২৩, ১০:৩৮

ঝিনাইদহের মহেশপুরের মদনপুর উত্তরপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টা বা নানা ধরনের কথাবার্তা বলতো চাচাতো ভাই সুমন আলী। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডার সৃষ্টি হতো। শুক্রবার রাতেও পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করে সুমনকে। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বাঁ পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই সুমন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক