মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা, নিহত ৩ 

পঞ্চগড় প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১১:৫৯ আপডেট : ৩১ মে ২০২৩, ১২:০৫

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) ভোরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল হোসেন জানান, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে চার জন রওনা দেন। পথে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তোহিদুল ইসলাম ও আমিন শেখ। খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে গেছে।

/এসএন/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম