বাবার লাশ আনতে হাসপাতালে যাওয়ার পথে লাশ হলেন ছেলেও

শরীয়তপুর প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ১৭:৩৪আপডেট : ০৫ জুন ২০২৩, ১৭:৩৪

শরীয়তপুর নড়িয়া উপজেলায় সোলায়মান হোসেন (৩৫) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মৃত বাবার লাশ আনতে শরীয়তপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে আসেন। সোমবার দুপুর দেড়টায় শরীয়তপুর নড়িয়া সড়কের চান্দনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক সৌরভ দেবনাথকে (২৫) আটক করেছে নড়িয়া থানা পুলিশ। সৌরভ একই উপজেলার মসুরা গ্রামের মৃত রণজিত দেবনাথের ছেলে।

জানা গেছে, নড়িয়ার চান্দনি গ্রামের সোহরাব সরদার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার বেলা ১টার দিকে মারা যান তিনি। মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যাওয়ার জন্য সড়কে দাঁড়িয়ে ছিলেন ছেলে সোলায়মান। সে সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ওসি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাবার মৃত্যুর পর ছেলেরও মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান