গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ স্কুলশিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৬:১০আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬:১০

নোয়াখালীর চাটখিলে প্রচণ্ড গরমে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাদের বুধবার (৭ জুন) দুপুরের দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রচণ্ড গরমে ওই দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন বলে জানান চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ।

শিক্ষার্থীরা হলো- উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী তানজিলা সুলতানা ও ব্যবসায় শিক্ষা বিভাগের নবম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, সকালে পরীক্ষা দিতে আসে ওই দুই শিক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম ও দশম উভয় শ্রেণিতেই আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। তারা দুজনেই পরীক্ষা চলাকালীন সুস্থ ও স্বাভাবিক ছিল। পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার সময় আনুমানিক দেড়টার দিকে গরমে জ্ঞান হারিয়ে ফেলে তারা। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় সহপাঠীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন। স্কুল থেকে তাদের দেখাশোনার জন্য দুই জন শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দুই জনের আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল। একাধিকবার চিকিৎসাও নিয়েছেন। 

স্বাস্থ্য কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন।

/এসএন/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি