কিশোরীকে ধর্ষণের পর হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

শরীয়তপুর প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ২২:৩১আপডেট : ০৮ জুন ২০২৩, ০১:৩৯

শরীয়তপুরে ডামুড্যায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে দুই লাখ করে টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবার পাবে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ স্বপন কুমার সরকার বুধবার দুপুরে এই রায় দেন।

আদালত এ ঘটনায় বাবু চৌকিদার নামে (২২) নামে একজনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। হত্যায় সহযোগিতার জন্য জুয়েল খান (১৯), তানভীর হোসেন (২২), ফারুক সরদার (২৩) নামে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ্যডভোকেট ফিরোজ আহমেদ জানান, ভুক্তভোগী মেয়েটির সঙ্গে আসামি বাবুর প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর পরিবার বিষয়টি জেনে গেলে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে বাবু খেপে গিয়ে তিন বন্ধুকে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের পরিকল্পনা করে। গত ২১ অক্টোবর ২০২০ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু ভুক্তভোগীকে ফোন করে দেখা করতে বলে। এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্ক হয়। এ সময় বাবুর তিন সহযোগী বন্ধু ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী তাদের বাধা দেয় এবং চিৎকার করে। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাবু। পরে ঘটনার পরের দিন পৌর এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বাদী ভুক্তভোগীর বাবা বলেন, ‘আজ আমি সঠিক বিচার পেয়েছি। আমার মতন যেন আর কোনও বাপের কোল খালি না হয়। এখন আমার একটাই দাবি, উচ্চ আদালতে যেন আসামিরা খালাস না পায়। দ্রুত যেন ফাঁসির আদেশ কার্যকর হয়।’

/এমএএ/
সম্পর্কিত
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: আসামিপক্ষে আপিল শুনানি শুরু
অসুস্থ বলে ছাত্রকে কাছে ডেকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল