ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১০:২৮ আপডেট : ১২ জুন ২০২৩, ১০:৩৪

মাগুরার শ্রীপুর উপজেলায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে মোহাম্মাদ নজরুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ ওয়াবদা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নজরুল উপজেলার আমলসার গ্রামের মালেক লস্করের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে তিন বন্ধু লাঙ্গলবাঁধ বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। মান্দারতলা পৌঁছালে ইজিবাইকে থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের নামফলকে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান নজরুল।

শ্রীপুর থানার পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘আমলসার মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী ছিটকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ইজিবাইকে যাত্রী ছিল তিনজন। তাদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম ইজিবাইকের বামপাশে বসেছিলেন। গতি সম্পন্ন ইজিবাইকের বামপাশের চাকা নিচু হয়ে গেলে তিনি ছিটকে পড়েন।’

‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক