বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৮:০৫আপডেট : ১২ জুন ২০২৩, ১৮:০৮

শরীয়তপুরের জাজিরার কাজিরহাট এলাকার ভাড়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জুন) সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।

মৃত ব্যাংক কর্মকর্তার নাম শফিকুল ইসলাম মিঠু (৩৫)। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল এলাকার আব্দুল মান্নান মৃধার ছেলে। তার সাড়ে তিন বছরের একটি মেয়ে সন্তান আছে।

পুলিশ ও পরিবার জানায়, মিঠু গত সাত বছর যাবৎ জাজিরা উপজেলার কাজিরহাট শাখা ন্যাশনাল ব্যাংকে জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। কাজিরহাট ডুবিসায়বর এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সোমবার সকালে রুম থেকে পাশের ভাড়াটিয়া মাহরুফকে ডাকছিলেন তিনি। মাহরুফ আসার পর মিঠু দরজা খুলে বের হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও চিকিৎসক জানান, তার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মিঠুর বাবা আব্দুল মান্নান মৃধা বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।’

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ব্যাংক কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনও অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, দুপুরে উপজেলার নাওডোবা মাদবর আলী কান্দি এলাকায় সাব্বির শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফজলু মাতবরের কান্দি গ্রামের সাঈদ শেখের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম