বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৩:০৫আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬:০৭

নোয়াখালীর মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে এ হত্যাকাণ্ডের কোনও কারণ জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে মাইজদীর গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী ফাতেমা আজিম প্রিয়ন্তী।  

বাসার একজন ভাড়াটিয়া নারী জানান, সকালে দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় দরজার সামনে আসে। পরে দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আমিন নামে স্থানীয় একজন ব্যবসায়ী জানান, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্তমাখা ছিল। পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলার বাসায় গিয়ে দেখেন তার মা নূর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন।  
 
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ‘মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয়রা আটক করে। পরে তাকে পুলিশ থানায় নিয়ে আসে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম