উদ্বোধনের ৩ ঘণ্টা পর বন্ধ করা হলো গরু-ছাগলের হাট

বাগেরহাট প্রতিনিধি
২১ জুন ২০২৩, ২০:৩৬ আপডেট : ২১ জুন ২০২৩, ২০:৩৬

গরু-ছাগলের হাট উদ্বোধনের তিন ঘণ্টা পর ভেঙে দিয়েছে প্রশাসন। পরীক্ষা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজ মাঠে হাটটি বসানো হয়েছিল। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান হাটটি বন্ধ করেন।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেতারা-আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাঠে বুধবার বেলা ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন মোল্লা এই হাট বসিয়েছিলেন। প্রধান অতিথি হিসেবে এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

উদ্বোধনের পরে এ হাটে কোরবানির গরু-ছাগল কেনা-বেচাও শুরু হয়। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে ওই কলেজ মাঠ থেকে কোরবানির প্রাণীসহ সবাইকে বের করে গরুর হাট বন্ধ করে দেন।

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘স্থানীয়দের সুবিধার্থে কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসিয়েছিলাম। কিন্তু কলেজটিতে যশোর বোর্ডের অধীনে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে গরু-ছাগলের হাটের উদ্বোধন করায় বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ‘কলেজ মাঠে অস্থায়ীভাবে গরু-ছাগলের হাট বসানোর জন্য আবেদন করা হয়েছিল। আজ জেলা প্রশাসকের নির্দেশে হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক