খেলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৮:৫৩আপডেট : ২২ জুন ২০২৩, ১৮:৫৩

কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহমেদ (১৮)। এ ঘটনায় নাঈম হোসেন (১৬) নামে আরও এক কিশোর আহত হয়েছে। সে দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল, তরিকুল ও নাঈম আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার জুবাইয়া ফারজানা জানান, শাকিল ও নাঈমকে গুরুতর আহত এবং তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান