নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আবারও যাত্রী চলাচল শুরু

শেরপুর প্রতিনিধি
২২ জুন ২০২৩, ২১:০৮আপডেট : ২২ জুন ২০২৩, ২১:০৮

তিন বছর বন্ধ থাকার পর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডালু ইমিগ্রেশন হয়ে যাত্রীরা আসা-যাওয়া শুরু করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নাকুগাঁও স্থলবন্দর ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই হানিফ উদ্দিন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পাথর ও কয়লা আমদানি শুরু হলেও বন্ধ থেকে যায় যাত্রী পারাপার। দীর্ঘ তিন বছর পর বৃহস্পতিবার এ স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে কর্তৃপক্ষ জানায়।

পাথর, কয়লা আমদানিকারকরা বলছেন, তিন বছর পর ইমিগ্রেশন খুলে দেওয়ার খবরে দুই দেশের ব্যবসায়ীরা খুশি। কারণ এই দীর্ঘ সময় তাদের যাতায়াত বন্ধ থাকায় আমদানি পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হতো না।

নাকুগাঁও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি এবং পাঁচ জন ভারতীয় নাগরিককে ইমিগ্রেশন শেষে ভারতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান