দিনাজপুরের সড়কে প্রাণ গেলো ২ জনের 

দিনাজপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ১৭:২২ আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৭:২২

দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) ফুলবাড়ী ও নবাবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কাহারোল উপজেলার পাহাড়পুর পারগাঁও এলাকার আব্দুল খালেকের স্ত্রী রহিমা বেগম (৩৬) এবং নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর মাগুড়া দাশপাড়া এলাকার মাধব মোহন্তের ছেলে সুজন মোহন্ত (৩০)।

ফুলবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী জানান, শনিবার ভোররাতে একটি মাইক্রোবাস কয়েকজনকে নিয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর যাত্রী রহিমা বেগম নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনায় মাইক্রোবাসের অন্য যাত্রীরা সামান্য আহত হলেও সুস্থ রয়েছেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল এবং রাস্তার বাঁক থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান গোলাম রব্বানী।

এদিকে, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহেদুল ইসলাম তৌহিদ জানান, জমি চাষের ট্রাক্টরের চালক না আসায় সুমন মোহন্ত নিজেই ট্রাক্টর চালিয়ে বাড়ি থেকে ক্ষেতের উদ্দেশে বের হন। কাচদহ এলাকায় সড়ক থেকে নিজের ঢালু জমিতে ট্রাক্টর নামানোর সময় সেটি উল্টে যায়। কাঁদাপানিতে ট্রাক্টরসহ চাপা পড়েন সুমন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম