অপারেশন টেবিলে সুমাইয়ার মৃত্যু, চিকিৎসক কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ২১:০১আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১:০১

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে আদালতের স্বতঃপ্রণোদিত মামলায় মেহেরপুরের দারুস সালাম ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় কোর্টের বিচারক মো. তরিকুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন আসামি। বিচারক আবেদন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের মিলন হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দারুস সালাম ক্লিনিকে ভর্তি হন। রাত ১০টার দিকে ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালাম অপারেশন শুরু করেন। তিনি একাই অ্যানেসথেসিয়ার কাজও করেন। সে সময় অপারেশন টেবিলেই সুমাইয়ার মৃত্যু হয়।

বিভিন্ন পত্রিকায় এই ঘটনার সংবাদ প্রকাশিত হলে ৩০ জানুয়ারি মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এসএম শরিয়ত উল্লাহ বিষয়টি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন। মামলা নং মিসকেস ০২/২০২৩। মামলায় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি