রাণীনগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি 
১৯ জুলাই ২০২৩, ১০:১১ আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:১১

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

রেহেনা আক্তার ঢাকার সাভারের টেঙ্গুরী এলাকার আমির হোসেনের মেয়ে।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ‘রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিল। 
এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। রেহেনা রেললাইন থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফরমে উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, নিহত রেহেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
নীলসাগরের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
মাদ্রিদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ৪৬
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ