নিখোঁজের ৪ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ১১:১২আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:১২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের চারদির পর বাবুল মিয়া (৪৬) নামে এক যুবকের হাত ও পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে উপজেলার রঘুনন্দন জগদীশপুর সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়েব আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া গরু চড়াতে রঘুনন্দন পাহাড়ে যায়। সন্ধ্যার দিকে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম (১৭ জুলাই) মাধবপুর থানায় স্বামী নিখোঁজ উল্লেখ করে সাধারণ ডায়েরী করেন।। 

মঙ্গলবার বিকালে পাহাড়ী শ্রমিকরা বনে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়ার হাত ও পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। স্ত্রী মাহমুদা বেগম লাশটি তার স্বামীর হিসেবে শনাক্ত করেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এসএন/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের