সড়কে পড়ে ছিল ব্যবসায়ীসহ ২ জনের লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১০:৪১আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৪১

টাঙ্গাইলে দুই জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকার সড়কে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন– কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী (ফেক্সিলোড ও বিকাশ) শাহজালাল মিয়া (৩৫), একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

নিহত শাহজালালের বাবা আবুল হোসেন বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হামিদপুর থেকে মোটরসাইকেলে শাহজালাল বাড়ি ফিরছিল। সে সময় তার সঙ্গে পাশের বাড়ির মজনু মিয়াও ছিল। ফেরার পথে দৃর্বৃত্তরা দুজনকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কে ফেলে গেছে। সকালে আমরা বিষয়টি জানতে পারি।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, ‘রক্তাক্ত অবস্থায় দুজনের লাশ পাওয়া গেছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে।’

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘তারা ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দৃর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘দুজনকে হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম