সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ৭ 

জামালপুর প্রতিনিধি 
২৩ জুলাই ২০২৩, ১৭:২২আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৭:২৬

জামালপুরের মাদারগঞ্জে জহরুল হক (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করেছে পুলিশ।

নিহত জহরুল হক ওই গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তার স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা আছে।

নিহতের ভাতিজা কায়সার আহমেদ জানান, তার চাচা জহরুল হক ব্যবসার কাজ সেরে প্রতিদিন রাত ৯টার মধ্যেই বাড়িতে ফিরতেন। গত রাতে ১১টার দিকেও বাড়িতে না ফিরলে তাকে বিষয়টি জানানো হয়। পরে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে খবর আসে, বাড়ি থেকে আধা কিলোমটার দূরে ফুলজোড় মধ্যপাড়া এলাকায় একটি মাদ্রাসার কাছে তাকে খুন করা হয়েছে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পেট ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/এসএন/
সম্পর্কিত
যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন
৮০ বছরের বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য, পুলিশ হেফাজতে দ্বিতীয় স্ত্রী
বংশালে স্ত্রীর বিরুদ্ধে স্বামী খুনের অভিযোগ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযা‌নে গ্রেফতার ৪২৫ 
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযা‌নে গ্রেফতার ৪২৫ 
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
পাঁচ নদীর পানি বিপদসীমার ওপরে
পাঁচ নদীর পানি বিপদসীমার ওপরে
লৌকিকতা ইবাদত ও সৎকর্ম ধ্বংস করে দেয়
লৌকিকতা ইবাদত ও সৎকর্ম ধ্বংস করে দেয়
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে