সিরাজগঞ্জে জামায়াতের আমির-সেক্রেটারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ১৯:১৭ আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৯:১৭

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও তাড়াশ উপজেলা জামায়াতের আমির খন্দকার সাকলাইনসহ জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ এলাকা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি ও রাত ৮টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ বাজার ও মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া থেকে বাকিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- তাড়াশ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও জামায়াতের সমর্থক মতিউর রহমান। গ্রেফতারের পর তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস বলেন, ‘জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।’

অন্যদিকে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
সর্বশেষ খবর
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত? 
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত? 
জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী
জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত