তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ১৯:১৯আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৯:২৯

তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট শুল্ক স্থলবন্দর ও অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালুসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে লালমিনারহাটে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে অতিক্রম লালমনিরহাট নামের সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের আহ্বায়ক সাংবাদিক হেলাল কবির সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মাসুদ রানা রাশেদ। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১২ দফা দাবিগুলো হলো- ১. প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করতে হবে; ২. পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই; মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপনের ঘোষণার বাস্তবায়ন করতে হবে; ৪. লালমনিরহাট থেকে অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু করতে হবে; ৫. রংপুর-লালমনিরহাট-বুড়িমারী চার লেন সড়ক করতে হবে। ৬. তিস্তা নদীর ওপর ডুয়েল গেজ নতুন রেলসেতু তৈরি করতে হবে; ৭. লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চাই; ৮. বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করতে হবে; ৯. যুব প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে; ১০. লালমনিরহাট শহরে আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন চাই; ১১. ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন করতে হবে; ১২. লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করতে হবে।

/এসএন/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের