ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্বে কৃষককে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ২১:৩০আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২১:৩৪

কুমিল্লার মুরাদনগরে ছাগলে কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে উপজেলার বাঙ্গরা বাজারের পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বিল্লাল সরকার (৪২)। তিনি এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড়ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন। বিষয়টি জানতে পেরে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে নিতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে হামলা করেন। হামলার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।’

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী