পুনরায় ক্ষমতায় আসতেই তারেক-জুবাইদার সাজা: এলডিপি

কুমিল্লা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ১৮:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮:৫৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলায় সাজার প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা এলডিপি। শুক্রবার (৪ আগস্ট) চান্দিনার মহিচাইল কলেজ মাঠে এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ।

এ সময় রেদোয়ান আহমেদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দূরে রাখতেই আদালত ও বিচার বিভাগকে ব্যবহার করে অবৈধ সরকার পুনরায় ক্ষমতা দখল করার জন্য এ রায় দিয়েছে। ক্ষমতাসীনরা রাজনীতির ইতিহাস মনে হয় ভুলে গেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে চিরস্থায়ীভাবে টিকে থাকা যায় না। জনগণের আন্দোলনের মুখে এ সরকারও আর টিকে থাকতে পারবে না।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা প্রত্যাহারের দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী