সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৩, ১৬:২২আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৬:২৪

কু‌ড়িগ্রা‌মের ভূরুঙ্গামারী উপজেলায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত যুবকের নাম শাহাদুল ইসলাম (৩২)। তিনি ছিট পাইকেরছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছে‌লে। 

পুলিশ জানায়, সকালে ধানক্ষেতে সেচ দিতে যান শাহাদুল। মোটর চালু না হওয়ায় সং‌যোগ লাইন পরীক্ষা কর‌তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে প‌ড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনও অভিযোগ না থাকায় এক‌টি অপমৃত‌্যু মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে।’

/এসএন/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি