বৈরী আবহাওয়া: ভোলা থেকে দুটি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ২০:০৮আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২০:০৮

বৈরী আবহাওয়া এবং উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় ভোলার দুটি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (৭ আগস্ট) বিআইডব্লিউটিএ’র ভোলা নদীবন্দর কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভোলা থেকে লক্ষ্মীপুর এবং ঢাকা থেকে মনপুরা ও চরফ্যাশনে যেতে মেঘনার সী জোন পাড়ি দিতে হয়। বৈরী আবহাওয়ায় নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। নিরাপত্তার কারণে ভোলার মনপুরা থেকে ঢাকা এবং ভোলা সদর উপজেলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী নৌপথের সব লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ইলিশা-ঢাকা এবং ইলিশা-লক্ষ্মীপুর নৌপথে নিয়মানুযায়ী লঞ্চ ও ফেরি চলছে।

এদিকে, সাগরে বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী ভর্ষণ এখনও চলছে। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের