বাড়ির পাশের ডোবায় ভাসছিল দুই বোনের লাশ

শরীয়তপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ২৩:৫৭ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২৩:৫৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাড়ির পাশের ডোবা থেকে হাসিবা (৬) ও হামিদা (৩) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু ওই গ্রামের বারেক চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলা করছিল হাসিবা ও হামিদা। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন তাদের মা। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাদের ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মো. কামাল হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৮ টায় পানিতে ডুবে যাওয়া দুই মেয়েশিশুকে হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি