কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াসের ১২ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ১৮:১২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৮:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার। তিনি জানান, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলভার এবং একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেফতার করে র‍্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইলিয়াসের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য, খুন, টেন্ডারবাজি, অস্ত্র প্রদর্শন, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে বহুবার সংবাদ প্রকাশিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী