ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২১ মে ২০২৪, ১১:১৯ আপডেট : ২১ মে ২০২৪, ১১:১৯

দ্বিতীয় ধাপের ভোটে কুমিল্লার দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে তেমন কোনও ভোটার চোখে পড়ছে না।

মঙ্গলবার (২১ মে) সকালে বরুড়ার মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে কোনও ভোটার সারি নেই। নয়টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোটার সারিতে চারটি কুকুর। কুকুর দেখে হাসাহাসি করছেন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হেদায়েত উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৫০০। সকাল ১০টা পর্যন্ত এখানে ১৩২টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

লক্ষ্মীপুর ইউনিয়নের পাঁচথুবি কেন্দ্রে গিয়ে ভোটারশূন্য দেখা গেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, কেন্দ্রের ভোটার এক হাজার ৭২০ জন। আড়াই ঘণ্টায় পড়েছে প্রায় ২০০ ভোট।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে