আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্কুলশিক্ষককে ৩ দিনের জেল

গাজীপুর প্রতিনিধি
২১ মে ২০২৪, ১১:০১আপডেট : ২১ মে ২০২৪, ১১:০৬

গাজীপুরের শ্রীপুরে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টায় গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে এক শিক্ষকে ৩ দিনের জেল দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি উপজেলার রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।

তিনি আরও জানান, এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৬৫ জন। মোট বুথ ৮টি। এ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১২০ ভোট কাস্ট হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন । এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৮৪টি।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তিন জন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের