শেখ হাসিনার উন্নয়ন দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে: পরিকল্পনামন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ২০:০৮আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২০:০৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শেখ হাসিনা দেশে যে আশ্চর্যজনক উন্নয়নমূলক কাজ করেছেন তা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে।’

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি প্রদান এবং শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিরোধী রাজনীতিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছর যে উন্নয়ন হয়েছে, তা স্বীকার করা উচিত। এত সংকীর্ণ মন থাকা ভালো নয়। তার ভুল-ত্রুটি থাকতে পারে। সেগুলো ধরিয়ে দিয়ে তাকে সহযোগিতা করা উচিত।’

তিনি বলেন, ‘একমাত্র শিক্ষাই পারে আমাদের আলোকিত পথে নিয়ে যেতে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলেও জানান তিনি।

ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জেলা প্রশাসক মো. শাহাগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি