আদালতে সাক্ষী মোস্তাইন বললেন

বাবুল আক্তারের সোর্স মুছাকে পাঠানো হয় ৪৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ আগস্ট ২০২৩, ২২:০৭ আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২২:০৭

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুছাকে দুই দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৯ হাজার টাকা পাঠানো হয়। এ টাকা মুছার আত্মীয় কাজী আল মামুন তার বন্ধু শেখ মো. মোস্তাইনের বিকাশ নম্বরে গ্রহণ করে। বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এ তথ্য দেন মোস্তাইন।

মোস্তাইন নড়াইলের লোহাগাড়া থানার খলিসাখালি গ্রামের বাসিন্দা।

শেখ মো. মোস্তাইন আদালতে বলেন, ‘কাজী আল মামুন টাকা পাঠানোর জন্য আমার বিকাশ এজেন্ট নম্বর দেন। সেই নম্বরে ২৪ হাজার পাঁচ শ’ টাকা করে দু’দফায় ৪৯ হাজার টাকা আসে। তা ক্যাশ করে নিয়ে যান মামুন। পরদিন ওই টাকা মুছা নামের এক ব্যক্তির কাছে পাঠান তিনি।’

চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ জানান, মিতু হত্যা মামলায় শেখ মো. মোস্তাইন সাক্ষী দিয়েছেন। তিনি কীভাবে বাবুল আক্তারের সোর্স মুছাকে টাকা পাঠিয়েছেন তা জানিয়েছেন। তাকে আজ জেরা করেননি আসামির আইনজীবী। এর আগে সাক্ষী কাজী আল মামুনের অসমাপ্ত জেরা শেষ করেছেন বাবুল আক্তারের আইনজীবী। আগামী ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ১৩ মার্চ বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০১৬ সালের ৫ জুন ছেলে আক্তার মাহমুদ মাহিরকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে হত্যার শিকার হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে তিন জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে পাঁচলাইশ থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব পায় নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতের নির্দেশে ২০২০ সালের জানুয়ারিতে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপর পাল্টে যায় এই মামলার গতিপথ। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই মিতু হত্যার মূল আসামি।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার
মিতু হত্যা মামলা এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন