সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলা, কেন্দ্রের তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ০১:৫৩আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৯:১০

সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরীর ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি ঘটন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রলীগের দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক সানি মোহাম্মদ আকাশ। তিনি বলেন, হামলার বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদত, সহসভপতি বরিকুল ইসলাম বাধন, সহসভাপতি মাইনুল হাওলাদা ও আইন বিষয়ক সম্পাদক তাওহিদ বনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দাঁড়িয়াপাড়া এলাকায় প্রবাল চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা গুলি ছোড়ার পাশপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হন প্রবাল চৌধুরী।

ঘটনার পর প্রবাল চৌধুরী বলেছিলেন, সম্প্রতি আমার ফেসবুক আইডিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে লেখালেখির পাশাপাশি চিনি চোরাচালান নিয়ে কয়েকটি পোস্ট দিই। এসব পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে হুমকি দিয়ে আসছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় হামলায় নেতৃত্ব দেন।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী