হামলা করে আসামি ছিনতাই, ৩ পুলিশ সদস্য আহত

কুমিল্লা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ১৯:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২০:০৩

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা করে এক আসামি ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। বুধবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও জাকির হোসেন, কনস্টেবল আবু ছিদ্দিক, সিএনজিচালিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কনকাপৈত গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে কাজী এমদাদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার বিকালে এমদাদ ওই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে অবস্থান করেন। ওই সংবাদের ভিত্তিতে এএসআই আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে এমদাদকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার সময় করপাটি এলাকায় পৌঁছালে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় থানার তিন পুলিশ সদস্য এবং অটোরিকশাচালক আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওসি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পলাতক এমদাদ ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বৃুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
বৃুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী