সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ০৮:৫৫ আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:০৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে পর শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহিদ খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ কুমার হৃদয়। এর আগে দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জীবন ও মো. সবুজ সিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুমকি উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ খানকে সাময়িক বহিস্কার করা হলো। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

তবে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ কুমার হৃদয় বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে জাহিদ খান। এ জন্য উপজেলা ছাত্রলীগ তাকে বহিষ্কার করে চিঠি পাঠিয়েছেন আমাদের কাছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় আছে। তারা ফিরলে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠাবো হবে। দেশ বিরোধী কাজে জড়িতদের স্থান ছাত্রলীগে নেই। কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করবে।’

/এসএন/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব