ট্রেনে কাটা পড়ে জেলা তথ্য কর্মকর্তার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ১৬:০৪আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৬:০৭

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সহকারী জেলা তথ্য কর্মকর্তার নাম প্রকাশ চন্দ্র রায় (৫৮)। তিনি সদর উপজেলার উত্তর হাড়োয়া দেবিরডাঙ্গা এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী প্রতিমা রানী রায় বলেন, ‘তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পাই স্থানীয় লোকজনের কাছে। ভাবতে পারছি না আমার স্বামী এভাবে মারা যাবে। আমার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের কীভাবে মানুষ করবো একমাত্র ঈশ্বরই জানেন।’

নিহতের বড় ভাই ধরনী মোহন রায় বলেন, ‘কয়েকদিন থেকে ভাইকে অন্যমনস্ক লাগছিল। তার শারীরিক অবস্থাও ভাল ছিল না। চেকআপের জন্য ভারতে যাওয়ার কথা ছিল। কাগজ পত্রও ঠিকঠাক করেন। কিন্ত আজ সকালে হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে বিশ্বাস হচ্ছে না তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’

সৈয়দপুর জিআরপি থানার এসআই মনিরুজ্জামান মনির বলেন, ‘সকাল পৌনে ৬টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান প্রকাশ। তার মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

প্রকাশ চন্দ্র রায় জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী হিসেবে দায়িত্ব পালনের পর সহকারী জেলা তথ্য অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের