তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: ফয়জুল করীম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ২১:৫০আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২১:৫০

নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনও নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। রাতে ভোট করা চলবে না।’

সোমবার (২১ আগস্ট) বিকালে বাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় স্বপ্নতরী কনভেনশন হলরুমে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,  ‘জোর করে ভোট নিয়ে ক্ষমতায় বসা এ দেশের মানুষ আর দেখতে চায় না। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘এস আলম গ্রুপ ৮টি ব্যাংক থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। অথচ এ দেশে কৃষক-শ্রমিকেরা মাত্র ৩০-৪০ হাজার, ২৫ হাজার টাকার জন্য ঋণ খেলাপি হয়ে জেলখানায় ধুঁকে ধুঁকে মরছে।

‘আজকের রাঘববোয়ালরা সরকারি ছত্রচ্ছয়ায় হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশের পাচার করেছে। কেউ কোনও প্রতিবাদ করেনি।’

ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক গাজী নিয়ামুল করীম, জামিয়া দারুল আরকামের নায়েবে মুহতামিম মাওলানা আলী আযম কাসেমী, জামিয়া ছানী ইউনুছিয়ার শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দীন, জামিয়া সিরাজীয়ার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশিদ দারমা।

/এমএএ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের