ট্রাকসহ সেতু ভেঙে পড়লো নদীতে, চালক ও হেলপার নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৮:১৫ আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:১৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর ওপরে নির্মিত বেইলি সেতুটি ট্রাকসহ ভেঙে নদীতে পড়েছে। ওই ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে সিমেন্ট বহন ট্রাকটি ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত সিমেন্ট নিয়ে পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও  অনেক বার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী থেকে দুই ঘণ্টা সময় সাশ্রয় করতে এই সড়ক গত দুই বছর যাবৎ চালু হয়। চালুর পর থেকে এই সড়কে যাত্রীবহনকারী বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে।

সেতুটি ভেঙে যাওয়ায় বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যান চলাচল করবে বলে জানান সুনামগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকু জামান জানান, তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ট্রাকটি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসছিল। অতিরিক্ত পণ্য বহনের কারণে পথে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল অভিযান চালিয়ে যাচ্ছে।’

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।

/এমএএ/
সম্পর্কিত
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
এবার সাড়ে ৫ কোটি টাকার সেতুতে রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক