হাসপাতালে মেলেনি ভ্যাকসিন, সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ২৩:৫১আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২৩:৫১

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্টপুর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সাফা পারভীন (১৩) নামে ওই কিশোরীকে সাপে কামড়ায়। মঙ্গলবার সকালে কুষ্টিয়া থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।

সাফা ওই গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে। সে স্থানীয় বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা বলেন, ‘প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল সাফা। রাত দেড়টার দিকে কী যেন কামড় দিয়েছে বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে সে। পরে তার বাবা লাইট জ্বালিয়ে দেখেন কালো রঙের ডোরাকাটা একটি সাপ। সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে ফেলা হয়।’

তারা আরও বলেন, ‘সাফাকে আমরা দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং বলেন, “পাংশা হাসপাতালে কোনও ধরনের প্রতিষেধক ভ্যাকসিন নেই। আপনারা অন্য কোথাও নিয়ে যান।” পরে আমরা সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানেও কোনও প্রতিষেধক পাইনি। পরে ভোররাতে অতিরিক্ত দাম দিয়ে একটি ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে হাসপাতালে নিয়ে সাফাকে ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়া শেষে ওষুধ লিখে দেন চিকিৎসক। পরে আমরা বাড়িতে নিয়ে আসার পথে গাড়ির মধ্যেই সাফার মৃত্যু হয়।’

স্থানীয়রা বলছেন, সাপ নিয়ে আমরা আতঙ্কেই রয়েছি। হাসপাতালে প্রতিষেধক ভ্যাকসিন না থাকাটা খুবই দুঃখজনক। সময়মতো সাফাকে ভ্যাকসিন দিতে পারলে হয়তো তার মৃত্যু হতো না।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সুজাউদ্দিন সোহাগ বলেন, ‘এরকম কোনও রোগী আমাদের হাসপাতালে আসেনি অথবা বিষয়টি আমি জানি না।’

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি