পদ্মার ভাঙনে ধসে পড়লো প্রাথমিক বিদ্যালয় ভবন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৬:৪৯ আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬:৪৯

পদ্মার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুরের ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধেক ভেঙে গেছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাত ২টার দিকে বিদ্যালয়ের অর্ধেক অংশ ভেঙে পদ্মার গর্ভে চলে যায় বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান। 

এর আগে সোমবার রাত ৯টার দিকে পদ্মার ভাঙনে ১২টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে যায়। এ ছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। 

ইউপি চেয়ারম্যান জাহেদ খান বলেন, ‘রাত ২টার দিকে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেক ভেঙে গেছে। বাকি অংশ রক্ষায় জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।’

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে স্কুলের আংশিক পদ্মায় ধসে গেছে।’

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, ‘সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার পর মঙ্গলবার মধ্যরাতে স্কুলটির আংশিক ধসে গেছে। বৃষ্টির মধ্যেও জরুরিভাবে জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। স্কুলের বাকি অংশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

/এসএন/
সম্পর্কিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি