২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার 

নাটোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ১৬:২৩ আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৬:২৩

নাটোরে ২৫ বছর আগের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যার। নলডাঙ্গা থানা-পুলিশের অভিযানে র‍্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় বুধবার (২৩ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নলডাঙ্গার পশ্চিম মাধনগর এলাকার শাহাদৎ হোসেন (৭০) এবং তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৮ সালে আসামিরা পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে গিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৪ জুন আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে তৎকালীন অবিভক্ত নাটোর সদর থানায় মামলা করেন। পরে আসামি নুরজাহান বেগমকে গ্রেফতার করলেও অপর আসামি শাহাদৎ হোসেন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরে নুরজাহান বেগমও জামিনে মুক্ত হন।

দীর্ঘ শুনানী শেষে ২০১৬ সালে আদালত আসামি স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর বুধবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

/এসএন/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি