মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ১৫:১২আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:১৬

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় হাতিয়ার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত মরদেহটি তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।’

গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে হাতিয়ার চর আতাউরসংলগ্ন মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় ঢেউয়ের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মো. শাহজাহান (৪০) নামে একজনের তাৎক্ষণিক কোনও খোঁজ পাওয়া যায়নি।

/এসএন/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের