চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ আগস্ট ২০২৩, ১১:১৬আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:১৬

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত। 

এ ঘটনায় তার স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার মেয়ে বিবি কুলসুমা (১০) আহত হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভোরে ষোলশহর রেলওয়ে স্টেশনের পাশে আই ডব্লিউ কলোনিতে পাহাড়ের পাদদেশে থাকা একটি কাঁচা টিন শেডের ঘরের ওপর পাহাড় ধসে দেওয়ালসহ মাটি চাপা পড়ে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরমধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘পাহাড় ধসে গুরুতর আহত অবস্থায় মো. সোহেল ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতকে সকাল ৭টা ৩৫মিনিটে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।’

এদিকে, রাত থেকে ভারী বর্ষণে নগরীর নিচু এলাকায় আবারও জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। নগরীতে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। পানি ডুকেছে নগরীর বিভিন্ন বাসা-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম